ডেইলি বাংলাগ্রাম

ইউরোপে গ্যাসের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ

ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ইউরোপে গ্যাসের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ

ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সরবরাহ সংকটের আশঙ্কায় দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৯৭ ইউরো (১০৮ দশমিক ৮ ডলার) ছাড়িয়ে গেছে।

জিএমটি সকাল ৮টা ২০ মিনিটে ইউরোপীয় গ্যাস ফিউচার্স মেগাওয়াট-ঘণ্টা প্রতি ৯৭ দশমিক ১৫ ইউরোতে লেনদেন হয়। শুক্রবারের তুলনায় দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এটি ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ স্তরে পৌঁছাল। মধ্যপ্রাচ্যের উত্তেজনা শীতকালীন জ্বালানি সরবরাহ নিয়ে তীব্র উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পারস্য উপসাগর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রবাহ গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। এই অঞ্চলটি আগে বিশ্বের মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ জোগান দিত।

এদিকে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুতকেন্দ্রগুলোতে বর্তমানে সক্ষমতার মাত্র ৭৪ দশমিক ৬ শতাংশ গ্যাস রয়েছে। অতীতের স্বাভাবিক সময়ের গড় মজুতের তুলনায় এই পরিমাণ অনেক কম হওয়ায় বাজার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।