তেহরানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের যৌথ বৈঠক
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ইরান।
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি কানি এই তথ্য নিশ্চিত করেছেন। এই বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন।
বাঘেরি জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাইয়ের সঙ্গে এক বৈঠকে জেনারেল অসীম মুনির এই সিদ্ধান্তের বিষয়টি জানান। নির্ধারিত সফরে তিন দেশের ঊর্ধ্বতন প্রতিনিধিরা তেহরানে উপস্থিত হয়ে রেজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটি যৌথ আলোচনায় মিলিত হবেন।
ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ইরানসহ অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের যৌথ প্রচেষ্টায় কার্যকর আঞ্চলিক নিরাপত্তা গড়ে তুলতে সক্ষম। এ ক্ষেত্রে তৃতীয় আরোপিত যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।