নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিবেশী প্লাটো রাজ্য থেকে আসা একদল বন্দুকধারী এই রক্তক্ষয়ী হামলা চালায়।
হামলাকারীরা তারাবা রাজ্যের বিন্নারি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। তারা সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংস করে এবং কৃষকদের ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। এছাড়া সন্ত্রাসীরা স্থানীয় দোকানপাটে ব্যাপক লুটপাট চালায় এবং গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।
হামলার পর থেকে স্থানীয় অনেক বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।