সাধারণ নির্বাচন উপলক্ষে পশ্চিম তীরের সব সীমান্ত বন্ধ করছে ইসরায়েল
আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে সব স্থল সীমান্ত পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে সব স্থল সীমান্ত পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আগামী মঙ্গলবার দেশটিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন এই পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার থেকেই বিধিনিষেধ শুরু করা হয়েছে। এর আওতায় রবিবার ও সোমবার ফিলিস্তিনি কর্মীদের পশ্চিম তীরের অধিকাংশ এলাকায় প্রবেশে বাধা দেওয়া হবে। এরপর মঙ্গলবার ভোটের দিন পুরো অঞ্চলের সব প্রবেশ ও প্রস্থান পথ পুরোপুরি বন্ধ রাখা হবে।
এর আগে অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি গুলির ঘটনার পর সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। গত ২৩ অক্টোবর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই এলাকা পরিদর্শন করেন। সেই পরিস্থিতির মধ্যেই নির্বাচন ঘিরে এই নতুন পদক্ষেপ নেওয়া হলো।