ডেইলি বাংলাগ্রাম

টাইগার শ্রফের গাড়িতে হামলা: শুটারদের পুলিশের গতিবিধির তথ্য দিচ্ছিল হ্যান্ডলার

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় শুটাররা তাদের হ্যান্ডলারের কাছ থেকে পুলিশের গতিবিধি ও টেলিভিশন খবরের নিয়মিত তথ্য পাচ্ছিল।

টাইগার শ্রফের গাড়িতে হামলা: শুটারদের পুলিশের গতিবিধির তথ্য দিচ্ছিল হ্যান্ডলার

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় শুটাররা তাদের হ্যান্ডলারের কাছ থেকে পুলিশের গতিবিধি ও টেলিভিশন খবরের নিয়মিত তথ্য পাচ্ছিল। গত ১৮ অক্টোবরের এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফুল সিং (১৮), রেহান রহিমউদ্দিন আনসারি (১৮) ও হৃতিক মাহাতো (২২) নামের তিন শুটারকে রাজস্থানের কোটায় একটি ট্রেন থেকে আটক করা হয়। তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে।

হামলার পর অভিযুক্তরা মোটরসাইকেল, ট্রেন ও ক্যাব ব্যবহার করে পালানোর চেষ্টা করে। তারা ইন্টারনেটভিত্তিক অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখছিল। তবে এক ক্যাব চালকের সঙ্গে সাধারণ মোবাইল ফোনের যোগাযোগের সূত্র ধরে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিল পণ্ডিত কিংবা সোনিপতে গ্রেপ্তার হওয়া অঙ্কিত খাট্টাক ও সমীর খত্রী শুটারদের নির্দেশনা দিচ্ছিলেন কি না। পাশাপাশি লরেন্স বিষ্ণোই চক্রের সহযোগী রণদীপ মালিকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

হামলার আগে অভিযুক্তরা জুহু, বান্দ্রা ও একটি ফুটবল মাঠসহ অভিনেতার যাতায়াতের স্থানগুলোতে নজরদারি চালিয়েছিল। জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে, একটি অনুষ্ঠানে টাইগার শ্রফ অভিনেতা সালমান খানের প্রশংসা করায় তাকে নিশানা করা হয়েছিল। তবে পুলিশ এখনও হামলার চূড়ান্ত কারণ নিশ্চিত করতে পারেনি। টাইগার শ্রফ জানিয়েছেন, কারও সঙ্গে তার শত্রুতা নেই। পুলিশ শিগগিরই অভিনেতার আনুষ্ঠানিক জবানবন্দি রেকর্ড করবে।