জর্ডানের গির্জায় প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা তুরস্কের
জর্ডানের কারাক প্রদেশের একটি গির্জায় সংঘটিত সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
জর্ডানের কারাক প্রদেশের একটি গির্জায় সংঘটিত সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে দেশটির জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছে আঙ্কারা। শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানায়।
বিবৃতিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, জর্ডানের ঐক্য ও শান্তি বিনষ্টকারী এই জঘন্য হামলার বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে তাদের পাশে রয়েছে।
এদিকে গির্জায় হামলার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে বলে শনিবার জানিয়েছেন জর্ডানের স্বাস্থ্যমন্ত্রী। এর আগে শুক্রবার দেশটির জননিরাপত্তা বিষয়ক পরিচালক ওবাইদুল্লাহ মায়াতাহ জানিয়েছিলেন, ওই হামলায় সাতজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।