বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্যাগার চালুর অনুমোদন দিল ফিনল্যান্ড
ব্যবহৃত পারমাণবিক জ্বালানি স্থায়ীভাবে মাটির নিচে সংরক্ষণের জন্য বিশ্বের প্রথম কেন্দ্রটি চালুর অনুমোদন দিয়েছে ফিনল্যান্ড।
ব্যবহৃত পারমাণবিক জ্বালানি স্থায়ীভাবে মাটির নিচে সংরক্ষণের জন্য বিশ্বের প্রথম কেন্দ্রটি চালুর অনুমোদন দিয়েছে ফিনল্যান্ড। দেশটির সরকার 'ওনকালো' নামের এই বিশেষ ভূগর্ভস্থ সংরক্ষণাগারটিকে আনুষ্ঠানিক পরিচালনা লাইসেন্স প্রদান করেছে।
বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা পোসিভা জানায়, ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই স্থাপনাটিকে বৃহস্পতিবার লাইসেন্স হস্তান্তর করা হয়। প্রকল্পটি দেশটির ওলকিলুওতো দ্বীপে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে গড়ে তোলা হয়েছে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনায় এমন ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণ করছে। তবে নিজস্ব ভূগর্ভস্থ সংরক্ষণাগারকে পূর্ণাঙ্গভাবে ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডই প্রথম দেশ হিসেবে এই দৃষ্টান্ত তৈরি করল।