উত্তর ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
ফ্রান্সের উত্তরাঞ্চলে শুক্রবার সকালে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ফ্রান্সের উত্তরাঞ্চলে শুক্রবার সকালে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকরনু এ তথ্য নিশ্চিত করেছেন।
ইভলিন বিভাগের ট্রাপেস এলাকায় এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে এবং জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তর পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।
অভিযুক্ত ব্যক্তি ট্রাপেস এবং পরে লা ভেরিয়ের এলাকায় একটি গাড়ি থেকে প্রকাশ্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালান। উদ্ভূত পরিস্থিতিতে হতাহতের সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।