ডেইলি বাংলাগ্রাম

সিরিয়ার সাধারণ মানুষের ওপর সরাসরি দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার প্রমাণ মেলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত।

সিরিয়ার সাধারণ মানুষের ওপর সরাসরি দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার প্রমাণ মেলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। সিরিয়ার সাধারণ মানুষের ওপর সরাসরি দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার প্রমাণ মেলায় এই রায় দেওয়া হয়েছে। দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালতের প্রধান বিচারক ফখর আল-দীন আল-আরিয়ান এই সিদ্ধান্তের কথা জানান।

বিচারক উল্লেখ করেন, কেবল প্রেসিডেন্ট পদে থাকার কারণে আসাদকে এই সাজা দেওয়া হয়নি। মূলত তাঁর সরাসরি নির্দেশ জারির সুনির্দিষ্ট নথি ও তথ্য-প্রমাণ পাওয়ার পরেই আদালত এই রায় ঘোষণা করেছে। এর আগে গত ১১ আগস্ট আসাদ, তাঁর ভাই মাহের আল-আসাদ এবং পলাতক আরও সাতজন কর্মকর্তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় দারার রাজনৈতিক নিরাপত্তা শাখার সাবেক প্রধান আতেফ নাজিবের উপস্থিতিতে তাঁকে সাজা শোনানো হয়েছিল।

২০১১ সালে বিপ্লবের শুরুতে দারা প্রদেশে বিক্ষোভ দমনে ব্যাপক নিপীড়ন চালানো হয়েছিল। সে সময় হত্যা, নির্যাতন, বেআইনি আটক, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। আদালত ৩৯৬ পৃষ্ঠার একটি বিস্তারিত বিচারিক নথির ওপর ভিত্তি করে এই আদেশ দেন, যাতে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য লিপিবদ্ধ রয়েছে।