ডেইলি বাংলাগ্রাম

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ কার্নির: কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না

মার্কিন নির্বাচনে কানাডার হস্তক্ষেপের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নাকচ কার্নির: কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না

মার্কিন নির্বাচনে কানাডার হস্তক্ষেপের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে না। সম্প্রতি তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কার্নি বলেন, আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রভাব খাটানোর কোনো উদ্দেশ্য অটোয়ার নেই। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কানাডা সবসময় দায়িত্বশীল আচরণ করে। ভিত্তিহীন বিতর্ক এড়াতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। মূলত দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্য নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই বক্তব্য এলো।

প্রধানমন্ত্রী আরও জানান, কানাডা নিজের পথেই এগিয়ে যাচ্ছে এবং নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করছে। দেশটির অবস্থান মার্কিন প্রেসিডেন্টের কাছেও পরিষ্কার। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে কানাডা আলোচনা করতে প্রস্তুত থাকলেও রাজনৈতিক কারণে তাড়াহুড়ো করে কোনো সমঝোতায় যাবে না বলে তিনি উল্লেখ করেন।