ডেইলি বাংলাগ্রাম

ট্রাম্পের সঙ্গে চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া এক চুক্তির আওতায় দেশটিতে প্রথমবারের মতো ডিজেলবাহী জাহাজ পাঠাচ্ছে রাশিয়া।

ট্রাম্পের সঙ্গে চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া এক চুক্তির আওতায় দেশটিতে প্রথমবারের মতো ডিজেলবাহী জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার জ্বালানিবাহী ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। তিনি উল্লেখ করেন, প্রথম এই চালানে মোট ৪০ হাজার টন ডিজেল পাঠানো হচ্ছে।

তবে এই জ্বালানি যুক্তরাষ্ট্রের কোন বন্দরে গিয়ে পৌঁছাবে, সে বিষয়ে নোভাক নির্দিষ্ট করে কিছু বলেননি। সংশ্লিষ্ট বন্দরের নাম এখনো অপ্রকাশিত রাখা হয়েছে।