এআই ডেটা সেন্টারের উচিত স্থানীয়দের লভ্যাংশ দেওয়া: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারগুলোর উচিত স্থানীয় সম্প্রদায়কে ‘লভ্যাংশ’ দেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারগুলোর উচিত স্থানীয় সম্প্রদায়কে ‘লভ্যাংশ’ দেওয়া। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি এমন অবস্থানের কথা জানালেন।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলো যদি তাদের ডেটা সেন্টারকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে চায়, তবে স্থানীয় সম্প্রদায় কিংবা সেখানকার বাসিন্দাদের লভ্যাংশ দেওয়া উচিত।
রিপাবলিকান পার্টির অনেক সদস্যের মধ্যে ডেটা সেন্টার নিয়ে বিরোধিতা বাড়ছে। তবে এই বিরোধিতার মুখেও মধ্যবর্তী নির্বাচনের আগে খাতটির প্রতি ট্রাম্প নিজের সমর্থন বজায় রেখেছেন।