ডেইলি বাংলাগ্রাম

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পেন্টাগনের কর্মকর্তারা

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে তথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পেন্টাগনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পেন্টাগনের কর্মকর্তারা

আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে তথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পেন্টাগনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। তাঁর বিরুদ্ধে সম্ভাব্য তদন্তের অংশ হিসেবে আইনপ্রণেতারা ইতিমধ্যে সম্ভাব্য তথ্যদাতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ডেমোক্র্যাটরা দায়িত্বে এলে হেগসেথের মেয়াদকালের বিভিন্ন বিতর্ক ও অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখা হতে পারে।

তদন্ত শুরু হলে হেগসেথের ঘনিষ্ঠ কর্মকর্তাদের তলব করা হতে পারে। এতে সিগন্যাল মেসেজিং অ্যাপে সাংবাদিকদের কাছে ভুলবশত সামরিক পরিকল্পনা ফাঁসের ঘটনাটি নতুন করে সামনে আসবে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সাবেক সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ এবং জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান সি কিউ ব্রাউনসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর কঠোর আচরণের কারণে সাবেক মিত্ররাও এখন তাঁর বিরুদ্ধে তদন্তে সহায়তা করতে প্রস্তুত।

পেন্টাগনের কিছু কর্মকর্তা হেগসেথকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন। তাঁদের মতে, তাঁর অধীনে প্রতিরক্ষা দপ্তরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এদিকে একজন রিপাবলিকানসহ কংগ্রেসের তিনজন আইনপ্রণেতা ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন। ডেমোক্র্যাটরা সংসদের নিয়ন্ত্রণ পেলে পেন্টাগনের কর্মকর্তারা কমিটির সামনে গিয়ে বিস্তারিত তথ্য ও নথি দিতে আগ্রহী বলে জানা গেছে।