ডেইলি বাংলাগ্রাম

দিল্লির মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে: গোলাম পরওয়ার

ক্ষমতাসীন বিএনপি দিল্লির মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দিল্লির মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে: গোলাম পরওয়ার

ক্ষমতাসীন বিএনপি দিল্লির মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় খেটে খাওয়া শ্রমিকদের অবস্থা এখন শোচনীয়। অথচ চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছেন প্রধানমন্ত্রী। বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দাবি সরকারের আলোচনার মাধ্যমে মেনে নেওয়া উচিত বলেও তিনি মত দেন।

তিনি আরও অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুম-খুনে জড়িত গোয়েন্দা বাহিনীকে দিয়েই বর্তমান প্রশাসন চলছে। গত সাত মাসে এই সরকার সম্পূর্ণ লেজে-গোবরে অবস্থায় পড়েছে। এছাড়া বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার ৯ নম্বর ধারা অমান্য করে সর্বত্র দলীয়করণ করছে বলেও তিনি দাবি করেন।