ডেইলি বাংলাগ্রাম

আমন্ত্রণপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা: গোলাম পরওয়ার

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে নাম না থাকায় বিরোধীদলীয় নেতা সেখানে উপস্থিত হননি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

আমন্ত্রণপত্রে নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা: গোলাম পরওয়ার

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে নাম না থাকায় বিরোধীদলীয় নেতা সেখানে উপস্থিত হননি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, অনুষ্ঠানের দাওয়াতপত্রে অন্যান্য সরকারি অতিথিদের নাম রাখা হলেও মন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত বিরোধীদলীয় নেতার নাম ছিল না। সেখানে তাঁর মর্যাদা ও ভূমিকা কী হতো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এর আগে বিরোধী নেতাদের ওই অনুষ্ঠানে যোগ না দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ জানান। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, শহীদদের আত্মত্যাগের কারণেই বিরোধী দলের নেতারা আজকের এই পরিচিতি পেয়েছেন। তাই শহীদ ও আহত পরিবারের পাশে বিরোধীদলীয় নেতাদের থাকা উচিত ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা হলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। সংসদে বিরোধী দলকে অবশ্যই গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। পুরোনো রাজনৈতিক ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।