ডেইলি বাংলাগ্রাম

উপসাগরীয় অঞ্চল থেকে অতিরিক্ত ডিজেল আমদানির চুক্তি করলেন ম্যাক্রোঁ

উপসাগরীয় অঞ্চল সফরের সময় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে প্রতি মাসে অতিরিক্ত দুই লাখ টন ডিজেল আমদানির নিশ্চয়তা পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

উপসাগরীয় অঞ্চল থেকে অতিরিক্ত ডিজেল আমদানির চুক্তি করলেন ম্যাক্রোঁ

উপসাগরীয় অঞ্চল সফরের সময় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে প্রতি মাসে অতিরিক্ত দুই লাখ টন ডিজেল আমদানির নিশ্চয়তা পেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আওতায় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতি মাসে প্রায় এক লাখ টন ডিজেল আসবে। বাহরাইন থেকেও সমপরিমাণ ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

সৌদি আরবের সরবরাহ যুক্ত হওয়ায় ফ্রান্স এখন প্রতি মাসে মোট দুই লাখ ৯৫ হাজার টন ডিজেল পাবে। এই পরিমাণ দেশটির মোট অভ্যন্তরীণ চাহিদার ১০ শতাংশের চেয়ে কিছুটা বেশি। পাশাপাশি ভারত মহাসাগরে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন মায়োত ও রিইউনিয়ন দ্বীপের জন্য ডিজেল এবং কেরোসিন সরবরাহের স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে কুয়েত।

প্রণালী দিয়ে কম খরচে বেশি জ্বালানি পরিবহনের সুবিধার্থে সমুদ্রবীমার খরচ কমাতে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। অংশীদার দেশগুলোর এই দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির মাধ্যমে ফ্রান্স নিজেদের জ্বালানি নিরাপত্তাকে আরও সুসংহত করছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্সি।