ডেইলি বাংলাগ্রাম

জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডিতে বড় ধরনের সাইবার হামলা

জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।

জার্মানির কট্টর ডানপন্থি দল এএফডিতে বড় ধরনের সাইবার হামলা

জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার মাধ্যমে দলটির কয়েক লাখ ইমেইল ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। অজ্ঞাত হ্যাকাররা অনলাইনে দলটির প্রায় ৪ লাখ ২১ হাজার ১৭৯টি ইমেইল ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি।

হ্যাকারদের দাবি অনুযায়ী, মোট ১০টি ইমেইল অ্যাকাউন্ট থেকে এসব তথ্য চুরি করা হয়েছে। এর মধ্যে দলটির সাবেক নেতা আলেকজান্ডার গাউলান্ডের একটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের যোগাযোগের জন্য আগে ব্যবহৃত একটি অ্যাকাউন্টও এর অন্তর্ভুক্ত ছিল। তবে এএফডি জানিয়েছে, দলটির কেন্দ্রীয় সংস্থার বর্তমান কোনো ইমেইল অ্যাকাউন্ট এই ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।

দলের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের ব্যবহৃত একটি হোস্টিং সেবাদাতার ওপর এই সাইবার হামলা চালানো হয়। তখন দীর্ঘদিন ধরে অব্যবহৃত কিছু অ্যাকাউন্টের আংশিক তথ্য বেআইনিভাবে নকল করা হয়েছিল। তারা দ্রুতই এই হামলা শনাক্ত করে তা বন্ধ করতে সক্ষম হয় এবং ব্যবহারকারীদের সতর্ক করে। বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।