ডেইলি বাংলাগ্রাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে পাঁচ মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে পাঁচ মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৫ সেন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে ১১০ দশমিক ১০ ডলারে দাঁড়ায়। এর আগের দিন তা সর্বোচ্চ ১১০ দশমিক ৭০ ডলারে উঠেছিল, যা গত ২০ মে-এর পর সর্বোচ্চ দর। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের নভেম্বর চুক্তির দর ০.২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৯১ ডলার হয়। এছাড়া ডিসেম্বর সরবরাহ চুক্তিতে ডব্লিউটিআই তেলের দাম ৩৯ সেন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়।

সৌদি আরবের অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের তৎপরতা এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে আক্রমণের কারণে বাজারে এই বাড়তি দাম তৈরি হয়েছে। গত দুই সপ্তাহে ওই অঞ্চলে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সোমবার ইয়েমেনের শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় ৫৮ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। এসব ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এবং বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলারের ওপরে ধরে রেখেছে।

অন্যদিক যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের মজুত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়ার জ্বালানি ক্রয়ের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক প্রত্যাহারে শুক্রবার একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে শনিবার ট্রাম্প জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন বলে জানান মার্কো রুবিও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রাশিয়ার তেল উৎপাদন দৈনিক ৬৫ হাজার ব্যারেল বেড়ে ৮৪ লাখ ৩০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ব্যারেল কম। এমন পরিস্থিতিতে সরবরাহ বৃদ্ধির কিছুটা সম্ভাবনা থাকলেও ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকি নিয়েই বেশি সতর্ক রয়েছেন।