হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান
হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি)।
হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি)। আজ ভোরের দিকে বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটির গতিবিধি শনাক্ত করে এবং সেটি ধ্বংস করে।
আইআরজিসির তথ্য অনুযায়ী, ড্রোনটি মার্কিন সেনাবাহিনীর মালিকানাধীন ছিল। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে থাকা নতুন ও অত্যাধুনিক বিমান বিধ্বংসী প্রযুক্তির মাধ্যমে এটি ভূপাতিত করা হয়।
এক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে, এই অভিযানের মধ্য দিয়ে তাদের হাতে যুক্তরাষ্ট্রের ৫৪তম এমকিউ-৯ ড্রোন ধ্বংস হলো।