ডেইলি বাংলাগ্রাম

ইতিহাসে কখনোই ইরান ও রাশিয়া বর্তমানের মতো ঘনিষ্ঠভাবে কাজ করেনি: আব্বাস আরাগচি

ইতিহাসে কখনোই ইরান ও রাশিয়া বর্তমান সময়ের মতো এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি।

ইতিহাসে কখনোই ইরান ও রাশিয়া বর্তমানের মতো ঘনিষ্ঠভাবে কাজ করেনি: আব্বাস আরাগচি

ইতিহাসে কখনোই ইরান ও রাশিয়া বর্তমান সময়ের মতো এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। এর আগে তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দুই দেশের সম্পর্ককে সর্বকালের সেরা ও নজিরবিহীন বন্ধুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন তিনি।

বৈঠকে দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। তাঁদের এই আলোচনায় ফিলিস্তিন, লেবানন, ইউক্রেন এবং ইয়েমেনের চলমান সংকট ও সাম্প্রতিক ঘটনাবলি বিশেষ গুরুত্ব পায়।

এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন। একই সঙ্গে পারমাণবিক বিভিন্ন ইস্যু নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।