ডেইলি বাংলাগ্রাম

ইসরায়েলে অঘোষিত সফরে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার এক অঘোষিত সফরে ইসরায়েল গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ইসরায়েলে অঘোষিত সফরে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার এক অঘোষিত সফরে ইসরায়েল গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হেগসেথ জানান, তিনি মধ্যপ্রাচ্য, উত্তর-পূর্ব আফ্রিকা ও এশিয়ার কিছু অংশ তদারককারী মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেনাদের সঙ্গে দেখা করেছেন। তবে এই বৈঠকের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আসন্ন সংসদীয় নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানানোর পরদিনই এই সফরের খবর সামনে এলো। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। ওই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইসরায়েল গাজা, লেবানন ও ইরানে যুদ্ধে জড়ায়। জনমত জরিপগুলোর তথ্য অনুযায়ী, নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, যদিও বিরোধীদের জন্যও সরকার গঠন করা কঠিন হতে পারে।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচনে জড়াতে চান না। তাঁর মূল মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে। তিনি নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের অবস্থান নিচ্ছেন না বলেও উল্লেখ করেন।