ডেইলি বাংলাগ্রাম

ভানুয়াতু উপকূলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরে ভানুয়াতুর উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভানুয়াতু উপকূলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরে ভানুয়াতুর উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। কম্পনটি মূলত ভানুয়াতুর নিকটবর্তী সমুদ্র অঞ্চলে আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পোর্ট-ওলরি থেকে প্রায় ২০৪ কিলোমিটার (১২৭ মাইল) পশ্চিম-উত্তর-পশ্চিমে।