যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ নিরসনে আলোচনায় তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এই সফরে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ও সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।
বর্তমান সংকট নিরসনে শুরু থেকেই পাকিস্তান উভয় দেশের মধ্যে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এ উদ্দেশ্যে ইসলামাবাদ দুই পক্ষের সঙ্গেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এর আগে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পথ তৈরি করতে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষর করেছিল।
তবে পরবর্তীতে নিরাপত্তা নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিয়ে মতভেদের জেরে সেই আলোচনা ভেস্তে যায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত অপরিহার্য।