ডেইলি বাংলাগ্রাম

ইসরায়েলের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বেনি গান্টজ

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

ইসরায়েলের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বেনি গান্টজ

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে পার্লামেন্টে প্রবেশের প্রয়োজনীয় সমর্থন না পাওয়ার আভাস পেয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

বেনি গান্টজ ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ (কাহোল লাভান) দলের নেতৃত্ব দিচ্ছেন। দেশটির পার্লামেন্ট বা নেসেটে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য দলগুলোর ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পাওয়ার নিয়ম রয়েছে। তবে জরিপ অনুযায়ী, তার দল এই নির্দিষ্ট সীমায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছিল।

সোমবার গান্টজ ঘোষণা করেন যে, তিনি আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়ায় ভূমিকা রাখা এবং দেশের ঐক্যের জন্য তিনি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।