ডেইলি বাংলাগ্রাম

ওপেনএআইয়ে গোপন যন্ত্র বসানো সাবেক কর্মীর পেছনে সৌদি মদদের অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সম্মেলন কক্ষে আড়িপাতার যন্ত্র বসানোর দায়ে অভিযুক্ত এক সাবেক কর্মীর পেছনে সৌদি সরকারের বড় ধরনের সমর্থন ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা।

ওপেনএআইয়ে গোপন যন্ত্র বসানো সাবেক কর্মীর পেছনে সৌদি মদদের অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সম্মেলন কক্ষে আড়িপাতার যন্ত্র বসানোর দায়ে অভিযুক্ত এক সাবেক কর্মীর পেছনে সৌদি সরকারের বড় ধরনের সমর্থন ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা। সম্প্রতি মার্কিন আদালতে দাখিল করা একটি নথিতে এ অভিযোগের কথা জানানো হয়।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত সাবেক প্রকৌশলীর নাম আবদুর রহমান আলফোজান এবং তাঁর বয়স ৩৫ বছর। তিনি সৌদি রাজপরিবারের এক অজ্ঞাত সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া তিনি গ্রেফতার হওয়ার পর তাঁর স্ত্রী ও ছোট ছেলের সৌদি আরবে ফিরে যাওয়ার জন্য একমুখী বিমান টিকিটের অর্থ পরিশোধ করেছিলেন এক সৌদি সামরিক কর্মকর্তা।

গত রবিবার রাতে প্রকাশ্যে আসা এই নথিকে কেন্দ্র করে সংবেদনশীল এআই গবেষণার নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রূপান্তরকারী এই প্রযুক্তিতে এগিয়ে থাকতে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের তীব্র প্রতিযোগিতার মধ্যে এমন ঘটনা সামনে এলো।