ডেইলি বাংলাগ্রাম

গাজায় ৩ শিক্ষার্থী নিহত: শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের দাবি

গাজা উপত্যকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সেখানকার শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়।

গাজায় ৩ শিক্ষার্থী নিহত: শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের দাবি

গাজা উপত্যকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সেখানকার শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিন শিক্ষার্থী নিহত হওয়ার পর রবিবার এই আহ্বান জানানো হয়। ইসরায়েলি বাহিনীর ক্রমাগত আক্রমণের কারণে শিশুদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে মন্ত্রণালয় সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়, স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো এবং নিরাপদে পড়াশোনা চালিয়ে যাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধ করে একটি নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জাতিসংঘ, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে শিক্ষার্থীদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। তারা জানায়, কেবল সহমর্মিতা জানানোই যথেষ্ট নয়। সংঘটিত অপরাধের নথি তৈরি করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। গাজার শিশুদের জীবন, নিরাপত্তা এবং শিক্ষার অধিকার রক্ষা করা একটি আন্তর্জাতিক ও মানবিক দায়িত্ব।