ডেইলি বাংলাগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিজের পদত্যাগের প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিজের পদত্যাগের প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সপ্তাহান্তে দেশজুড়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর সোমবার তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেইন অব কমান্ড বজায় রাখতে নুনিজকে পদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে লুটেরাদের মোকাবিলায় তাকে দ্রুত নতুন কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভেঙে পড়া জনসেবা এবং বিদ্যালয়গুলোর বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়। সেই অসন্তোষই পরবর্তীতে বিভিন্ন শহরে সহিংসতায় রূপ নেয়।

এর আগে শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি থেকে সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়ে। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় একটি নগর ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়, দোকানপাটে লুটপাট চলে এবং দেওয়ালে গ্রাফিতি আঁকা হয়। পরদিন রবিবার প্যারিস ও মার্শেই শহরেও নতুন করে সংঘাত তৈরি হলে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় হস্তক্ষেপ করে দাঙ্গা পুলিশ।