ডেইলি বাংলাগ্রাম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ ও আহত ৫

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ ও আহত ৫

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রবিবার শহরটির গভর্নর আলেকজান্ডার বেগলোভ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার পর সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনাল, তেল ডিপো এবং কয়েকটি শিল্প গুদামে আগুন ধরে যায়।

রুশ ই-কমার্স প্রতিষ্ঠান ওজোন জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে অবস্থিত তাদের লজিস্টিকস হাবে আগুন লেগেছে। এছাড়া ইন্টারনেট কোম্পানি ভিকে জানিয়েছে, লেনিনগ্রাদ অঞ্চলে তাদের ডেটা সেন্টারে ড্রোন হামলা হয়েছে। তবে ব্যবহারকারীদের জন্য তাদের সব ধরনের অনলাইন সেবা স্বাভাবিক রয়েছে।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক তৎপরতা চালিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় বিভিন্ন অঞ্চলের আকাশ থেকে মোট ১ হাজার ১৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।