প্যারিসে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, রেকর্ড ৮৫৫ জন আটক
ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।
ফ্রান্সজুড়ে চলা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৮৫৫ জনকে আটক করেছে প্যারিস পুলিশ। রোববার পুলিশের পক্ষ থেকে এই আটকের তথ্য নিশ্চিত করা হয়। এর আগের দিন শনিবার জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।
প্যারিস পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভে আটক হওয়া মানুষের এই সংখ্যা একটি নতুন রেকর্ড। নগরীর ডেপুটি মেয়র লামিয়া এল আরাজে মন্তব্য করেছেন, প্যারিসে এমন মাত্রার সহিংসতা দেখা গেছে যা আগে কখনো দেখা যায়নি। সহিংসতার পরদিন বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত দোকানপাট এবং সড়কগুলো থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে ফ্রান্সের লিমোজেস শহরের ১৪৩ বছরের পুরোনো একটি টাউন হল ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ভবনটির ছাদের বড় একটি অংশ ধসে পড়ে। ওত-ভিয়েন বিভাগের প্রিফেক্ট মরিস ব্যারাটে জানান, একদল উচ্ছৃঙ্খল লোক ইচ্ছাকৃতভাবে ওই ঐতিহাসিক ভবনে আগুন লাগিয়ে দিয়েছিল। তবে রোববার নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।