ডেইলি বাংলাগ্রাম

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি জেডি ভ্যান্স

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি জেডি ভ্যান্স

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হিসেবে তাকে অন্যতম শীর্ষ প্রার্থী মনে করা হলেও শেষ পর্যন্ত তিনি এই লড়াই থেকে দূরেও থাকতে পারেন।

মিশিগানে সিবিএস নিউজের টনি ডকুপিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এক টাউন হলে ভ্যান্স এই সম্ভাবনার কথা জানান। শনিবার রাতে প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সময় নিয়ে ভাবতে পছন্দ করেন। এ বিষয়ে তিনি নিজের চার ছোট সন্তান ও স্ত্রী ঊষা ভ্যান্সের কথা উল্লেখ করেন। ভ্যান্স জানান, তার স্ত্রী রাজনীতি পছন্দ না করলেও জনসেবা করতে ভালোবাসেন। এর আগে ট্রাম্পও ভ্যান্সকে রিপাবলিকান দলের সবচেয়ে সম্ভাবনাময় উত্তরসূরি হিসেবে আখ্যা দিয়েছিলেন।

অনুষ্ঠানে বর্তমান প্রশাসনের নীতিগুলোর পক্ষে কথা বলেন ভ্যান্স। উৎপাদন খাত পিছিয়ে পড়ার জন্য তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। ইরানে সংঘাত ও জ্বালানি তেলের বাড়তি দাম প্রসঙ্গে তিনি জানান, যুদ্ধ শেষ হলে তেলের দাম স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া তেহরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করে, সে বিষয়ে ওয়াশিংটন চূড়ান্ত অঙ্গীকার চায় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও পুরোপুরি নাকচ করে দেন তিনি।