আলাস্কার পাইপলাইন থেকে ২০ বছর এলএনজি কিনবে তাইওয়ান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি পাইপলাইন প্রকল্প থেকে আগামী ২০ বছর ৩০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে তাইওয়ান।
যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি পাইপলাইন প্রকল্প থেকে আগামী ২০ বছর ৩০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে তাইওয়ান। স্থানীয় সময় মঙ্গলবার আলাস্কার ওয়াসীলায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান। ট্রাম্প এই চুক্তিকে ইতিহাসের অন্যতম বড় প্রতিশ্রুতি আখ্যা দিয়ে বলেন, এর ফলে প্রকল্পটির সাফল্য নিশ্চিত হলো।
সমাবেশে উপস্থিত মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, পাইপলাইনটি গড়ে তুলতে তাইওয়ান ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাইওয়ানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিপিসি করপোরেশন গত বছর আলাস্কা গ্যাসলাইন ডেভেলপমেন্ট করপোরেশনের সঙ্গে এলএনজি কেনা এবং বিনিয়োগের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।
পরিকল্পিত এই প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের সাহায্যে আলাস্কার দুর্গম উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে গ্যাস নিয়ে যাওয়া হবে। এরপর সেখানে গ্যাসকে তরলীকৃত করে জাহাজের মাধ্যমে ক্রেতাদের কাছে পাঠানো হবে।