ডেইলি বাংলাগ্রাম

বিহারের বৈশালীতে নৌকাডুবি, শিশুসহ প্রাণ গেল অন্তত ১৩ জনের

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি নৌকা ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিহারের বৈশালীতে নৌকাডুবি, শিশুসহ প্রাণ গেল অন্তত ১৩ জনের

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে একটি নৌকা ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। মঙ্গলবার রাতে কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের বৈশালী জেলায়।

প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা বর্ষা সিং সাংবাদিকদের জানান, এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় বিধায়ক ও বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব জানান, শিশুরা নৌকায় চড়ে একটি ভোজে অংশ নিতে যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।