ডেইলি বাংলাগ্রাম

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শান্তির সুযোগ তৈরি হয়েছে: জাতিসংঘ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার একটি অনুকূল সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শান্তির সুযোগ তৈরি হয়েছে: জাতিসংঘ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে শান্তি ফিরিয়ে আনার একটি অনুকূল সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে এই আশাবাদ ব্যক্ত করা হয়। এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি সত্ত্বেও কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

আফ্রিকার গ্রেট লেকস অঞ্চলের জন্য জাতিসংঘের বিশেষ দূত হুয়াং জিয়া মঙ্গলবার এই মন্তব্য করেন। তিনি জানান, কঙ্গোর সংকট নিরসনে যুক্তরাষ্ট্র এবং কাতারের নেতৃত্বে চলা শান্তি আলোচনাগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব কঙ্গোয় কয়েক দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে। বর্তমানে সেখানে তীব্র মানবিক সংকট বিরাজ করছে। তবে চলমান কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলে সেখানে স্থায়ী শান্তির পথ তৈরি হতে পারে বলে মনে করে জাতিসংঘ।