ডেইলি বাংলাগ্রাম

সরবরাহ ঝুঁকির শঙ্কায় বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

সরবরাহ ঝুঁকির শঙ্কায় বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৪ ডলারে।

ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের এমন উদ্বেগের প্রভাব পড়েছে তেলের দামে। মূলত এই আশঙ্কার কারণেই পণ্যটির দাম বেড়েছে।

এর আগে গত মঙ্গলবার অপরিশোধিত তেল বিক্রির লেনদেনে কিছুটা ভিন্ন চিত্র ছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৬৯ ডলারে বন্ধ হয়। অন্যদিকে, একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম ৯৪ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছিল।