ডেইলি বাংলাগ্রাম

প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম পৃথক দুটি ধারায় এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রাজউকের সাবেক পাঁচজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক এবং রেজাউল করিম তরফদার। এ ছাড়া সুবিধাভোগী দুই প্লট গ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজকেও সাজা দেওয়া হয়েছে।

রায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বেআইনিভাবে বরাদ্দ দেওয়া সংশ্লিষ্ট দুটি প্লট বাতিলের নির্দেশ দেন আদালত।