ডেইলি বাংলাগ্রাম

রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর ফের জামিন

সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানের সময় রিকশাচালক তুহিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর ফের জামিন

সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানের সময় রিকশাচালক তুহিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির হন তিনি।

শুনানিতে আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, পুলিশ ইতোমধ্যে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে কোনো বিস্ফোরকের আলামত কিংবা ঘটনার সঙ্গে আইভীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া নোটিশ পাঠানো সত্ত্বেও বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে উপস্থিত হননি। অন্যদিকে জামিনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর জাকির হোসেন নারাজি আবেদন করার কথা বললে আসামিপক্ষের আইনজীবীরা তার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তুহিন নিহত হওয়ার পর দায়ের করা এ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর এবং আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছিল।

আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন এই স্লোগান দাবিয়ে রাখা যাবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আইভী আগে থেকেই হাইকোর্ট থেকে সব মামলায় জামিনে রয়েছেন। শুনানিকালে আদালত প্রাঙ্গণে তাঁর আইনজীবী, দলীয় সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।