ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় পাড়ায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জুমার নামাজের খুতবায় এ নিয়ে সচেতনতামূলক বার্তা দেওয়ার নির্দেশনাও দেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস খুবই জরুরি সময়। তাই সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে জোরদার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে তিনি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আরও অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।