ডেইলি বাংলাগ্রাম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা: আওয়ামী লীগের বিচার দাবি নাহিদ ইসলামের

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা: আওয়ামী লীগের বিচার দাবি নাহিদ ইসলামের

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, এই অপ্রীতিকর ঘটনাটি আওয়ামী লীগের সহিংস ও সন্ত্রাসী রাজনীতির রূপ নতুন করে সবার সামনে তুলে ধরেছে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের সন্ত্রাসী চরিত্রের কোনো পরিবর্তন আসেনি। তাদের অতীতের অপরাধের জন্য কোনো অনুশোচনাও দেখা যাচ্ছে না। দেশে ও বিদেশে দলটির তৎপর সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি প্রতিহত করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিস্ট আমলের গুম ও খুনের বিচার দ্রুত কার্যকর করার এবং দল হিসেবে আওয়ামী লীগের অবিলম্বে বিচারের দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করেছেন। তাই সাবেক প্রধান উপদেষ্টাসহ ওই সরকারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।