ডেইলি বাংলাগ্রাম

স্থানীয় সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না প্রশাসন: প্রতিমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন কিংবা সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না প্রশাসন: প্রতিমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন কিংবা সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ভোটারদের একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট উপহার দিতে সরকার সব ধরনের চেষ্টা চালাবে।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। চলতি অর্থবছরের মধ্যেই, অর্থাৎ আগামী জুনের ভেতরে সব নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) ইতোমধ্যে অনুরোধও করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর পাঁচ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রোজার আগে ২১ জানুয়ারি প্রথম ধাপ এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ভোট নেওয়া হবে। এরপর রোজার শেষে ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।