সব পূজামণ্ডপে দিনরাত পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা
আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে দিনরাত ২৪ ঘণ্টা পালা করে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা।
আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে দিনরাত ২৪ ঘণ্টা পালা করে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের পর্যবেক্ষণ দলের সভা শেষে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, পূজাকে ঘিরে সম্ভাব্য সব ধরনের হুমকি প্রতিহত করার দায়িত্ব প্রশাসনের। আইনশৃঙ্খলা বাহিনীকে এ কাজে বিএনপি সর্বাত্মক সহায়তা করবে। পাশাপাশি যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে উৎসব চলাকালে বিভিন্ন ধরনের অপপ্রচার, গুজব কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্পর্কে সচেতন থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খায়রুল কবির খোকন।