ডেইলি বাংলাগ্রাম

হরমুজ প্রণালিতে মাইনের বিস্ফোরণে তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে একটি নৌ মাইনের আঘাতে আরও একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালিতে মাইনের বিস্ফোরণে তেলের ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে একটি নৌ মাইনের আঘাতে আরও একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে তৃতীয় কোনো তেলবাহী জাহাজে এমন দুর্ঘটনা ঘটল।

আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ওই শাটল ট্যাংকারটিতে ৭ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল। রোববার বিকেলে আইআরজিসি নৌবাহিনীর সতর্কতা অগ্রাহ্য করে জাহাজটি একটি অননুমোদিত পথ দিয়ে অতিক্রম করার চেষ্টা করছিল।

বিবৃতি অনুযায়ী, যাওয়ার পথেই ট্যাংকারটি একটি নৌ মাইনের সঙ্গে ধাক্কা খায়। এতে তাৎক্ষণিকভাবে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো জাহাজে তীব্র আগুন ধরে যায়।