ডেইলি বাংলাগ্রাম

পদত্যাগের দাবির মুখে প্রকাশ্যে দেখা মিলছে না ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র প্রতিবাদ চলছে।

পদত্যাগের দাবির মুখে প্রকাশ্যে দেখা মিলছে না ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র প্রতিবাদ চলছে। শিক্ষার্থী, বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে তাঁর অপসারণ চাওয়া হলেও তিনি সম্পূর্ণ অন্তরালে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, কোনো সংবাদ সম্মেলন কিংবা কোনো প্রকাশ্য অনুষ্ঠানেও তাঁর কোনো উপস্থিতি পাওয়া যাচ্ছে না।

গত ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি দৃশ্যপট থেকে সরে গেছেন। এরপর কেবল ২৬ সেপ্টেম্বর অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশীর সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ করে কমিশন। অথচ এই বিতর্কের আগে কমিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তাঁর ছবি ও ভিডিও দেওয়া হতো। এমনকি ২২ সেপ্টেম্বরও তাঁর তিনটি পৃথক ছবি প্রকাশ করা হয়েছিল।

উত্তর প্রদেশে জ্ঞানেশ কুমারের অংশ নেওয়ার কথা থাকা দুটি যুব কর্মসূচি ইতোমধ্যে বাতিল করা হয়েছে। ভারতের সাবেক স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই এবং দিল্লির সাবেক লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংসহ সাবেক আমলারা তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের দাবিতে আকাশবাণী ভবনের সামনে অবস্থান নিলে বিরোধী সংসদ সদস্যদেরও আটক করা হয়। এদিকে বিজেপি চলমান বিক্ষোভকে নৈরাজ্য তৈরির চেষ্টা বলে দাবি করেছে এবং দিল্লি পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।