ডেইলি বাংলাগ্রাম

ইউক্রেনের চার গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের চারটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনের চার গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের চারটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

রুশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা খারকিভ অঞ্চলের কুপিনে ও রিজনিকোভ গ্রাম দখল করেছে। এছাড়া দোনেৎস্ক অঞ্চলের নভোত্রইতস্কে এবং দাভিদভস্কে নামের আরও দুটি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে যুদ্ধক্ষেত্রের এই অগ্রগতির খবর তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।