ডেইলি বাংলাগ্রাম

ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে হাজার হাজার মানুষের পদযাত্রা

যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে হাজার হাজার মানুষের পদযাত্রা

যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবরের ঘটনার পর শুরু হওয়া গাজা যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। প্যালেস্টাইন কোয়ালিশন নামের একটি সংগঠনের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।

পুলিশের ধারণা অনুযায়ী, পদযাত্রায় ৭ হাজার থেকে ১০ হাজার বিক্ষোভকারী সমবেত হন। মিছিলটি এমব্যাংকমেন্ট এলাকা থেকে শুরু হয়ে হোয়াইটহলের অভিমুখে এগিয়ে যায়। এই আয়োজনের ওপর মেট্রোপলিটন পুলিশ আগেই কিছু শর্ত আরোপ করেছিল।

বিক্ষোভ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।