রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে ত্রিপক্ষীয় বৈঠক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে যুক্তরাষ্ট্রে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে যুক্তরাষ্ট্রে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডার মায়ামি শহরে এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় প্রতিনিধিরা অংশ নেন। শীত মৌসুম শুরুর আগেই একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই আলোচনা শুরু হয়েছে।
মার্কিন দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানিয়েছেন। শুক্রবার তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং দীর্ঘমেয়াদি শান্তির উপায় খুঁজে বের করতে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে আবার আলোচনা শুরুর সম্ভাবনা খুবই কম। সেই পরিস্থিতির মধ্যেই মায়ামিতে সংকট সমাধানের বিভিন্ন প্রস্তাব নিয়ে এই আলোচনা হলো।