বিক্ষোভ শুরুর আগেই মোদী পরাজয় মেনে নিয়েছেন: অভিজিৎ দীপিকে
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ করতে শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপিকে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ করতে শনিবার (১০ অক্টোবর, ২০২৬) রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপিকে। তিনি দাবি করেছেন, এই আন্দোলন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাজয় মেনে নিয়েছেন।
মুম্বাই বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। দীপিকে অভিযোগ করেন, নজিরবিহীন বিধিনিষেধ এবং ট্রেন বাতিলের ঘটনা প্রমাণ করে সরকার আতঙ্কিত। রাজধানীর বিভিন্ন এলাকা বন্ধ করে সমর্থকদের আটকানো শক্তির লক্ষণ নয়, বরং নিজের দেশের মানুষকে ভয় পাওয়ার প্রমাণ। সকাল ৬টা ৫০ মিনিটে মুম্বাইয়ের ওরলি এলাকা থেকে বের হয়ে সকাল ১০টার মধ্যে তাঁর দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে।
ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এবং ৬ নম্বর ফর্মে পরিবর্তনের মাধ্যমে কারচুপির অভিযোগে এই কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। তবে নিরাপত্তা ও প্রক্রিয়াগত কারণ দেখিয়ে দিল্লি পুলিশ জন্তর মন্তরে তাদের বিক্ষোভের অনুমতি দেয়নি। নয়াদিল্লি এলাকায় পুলিশি নিষেধাজ্ঞা জারি করে সাধারণ মানুষকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।