ডেইলি বাংলাগ্রাম

কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া

যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া

যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা সম্পন্ন করে। সংশ্লিষ্ট গবেষণা সংস্থাগুলো জানিয়েছে, তাদের ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’ অত্যন্ত ঘনত্বের সঙ্গে প্রায় ১২ থেকে ১৩ হেক্টর (২৯ থেকে ৩২ একর) এলাকার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

এই পরীক্ষা তদারকি করেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য এবং কেন্দ্রীয় কমিটির ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিম জং সিক। এতে দেশটির ব্যালিস্টিক মিসাইল সিস্টেমস রিসার্চ ইনস্টিটিউট এবং ওয়ারহেড রিসার্চ ইনস্টিটিউট অংশ নেয়। ক্ষেপণাস্ত্র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অস্ত্র ব্যবস্থার ধ্বংসক্ষমতা বাড়ানোর নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উত্তর কোরিয়া তাদের ক্লাস্টার ওয়ারহেডকে বিশেষ ও সাধারণ ধরনসহ মোট চারটি শ্রেণিতে বিভক্ত করেছে। চলতি বছরের শেষ নাগাদ এই চার ধরনের ওয়ারহেডই সামরিক বাহিনীর ইউনিটগুলোর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে সেনাসদস্যরা যেকোনো অভিযানের উদ্দেশ্য এবং লক্ষ্যবস্তুর ধরন অনুযায়ী উপযুক্ত ওয়ারহেড বেছে নিতে পারবে।