ডেইলি বাংলাগ্রাম

সৌদি আরবে হামলায় রুশ স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে হুথিরা

সৌদি আরবের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রাশিয়ার স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে বলে এক তদন্তে প্রকাশ পেয়েছে।

সৌদি আরবে হামলায় রুশ স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে হুথিরা

সৌদি আরবের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রাশিয়ার স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে বলে এক তদন্তে প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় অস্ত্রাগার দখল, বাইরের সহায়তা এবং সামরিক কাঠামোর ব্যাপক পরিবর্তনের মাধ্যমে হুথিরা একটি শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে। সৌদি আরব সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের সঙ্গে ইরানপন্থী হুথিদের এই সংঘাত গত জুলাই মাস থেকে চলছে।

গত সেপ্টেম্বর মাসে এই লড়াই আরও তীব্র আকার ধারণ করে। ওই সময় বিদ্রোহী গোষ্ঠীটি ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়।