ডেইলি বাংলাগ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, রাফাহ সীমান্ত খোলার দাবি

গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, রাফাহ সীমান্ত খোলার দাবি

গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকাজুড়ে এই আক্রমণ চলছে। এমন পরিস্থিতিতে অসুস্থ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের বিদেশে চিকিৎসার সুযোগ দিতে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে জরুরি চিকিৎসার অপেক্ষায় থেকে ইতিমধ্যে বহু রোগীর মৃত্যু হয়েছে। সীমান্ত বন্ধ থাকায় গুরুতর আহত ও অসুস্থ ব্যক্তিদের বাইরে পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে আটকে পড়া রোগীদের প্রাণ বাঁচাতে সীমান্ত পথটি অবিলম্বে খুলে দেওয়া প্রয়োজন।

এদিকে বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলার তীব্রতা অনেক বেড়েছে। গত কয়েক ঘণ্টায় ভূখণ্ডটির মধ্যাঞ্চল এবং উত্তরাংশের বিভিন্ন এলাকায় দফায় দফায় ড্রোন হামলা চালানো হয়েছে।