ডেইলি বাংলাগ্রাম

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

দক্ষিণ পাকিস্তানে একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে পুড়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

দক্ষিণ পাকিস্তানে একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে পুড়ে অন্তত নয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

বুধবার গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের থারপারকার জেলার একটি স্থানীয় হাসপাতালে এই ঘটনা ঘটে। ওই সময় হাসপাতালের কর্মীরা রোগীদের অন্য কোথাও স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন।

রোগীদের নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভেতরে একটি অক্সিজেন সিলিন্ডার সংযোগ দেওয়া হচ্ছিল। তখনই সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।